
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ও কালিপুর ইউনিয়নের সাধনপুর,গুনাগরী এলাকার লস্করপাড়ায় সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনাকারী লস্করপাড়া আদর্শ সমবায় সমিতি-এর ২০২৬ সালের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।
“কল্যাণময় জীবনের সন্ধানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত সমিতিটি ২০১৮ সালের ১ জুন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এলাকার অসহায় ও দুস্থ মানুষের সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি শিক্ষা সামগ্রী বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা এবং এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ২৪ জন। সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার লক্ষ্যে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মোহাম্মদ জামশেদ হোসাইন ও রোশন জামিল। সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন মানিক, সাধারণ সম্পাদক ক্লিনটন দাশ জিকু, অর্থ সম্পাদক মোহাম্মদ নেচার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কায়চার, সমন্বয়ক মোহাম্মদ তৌহিদ এবং প্রচার সম্পাদক মোহাম্মদ মান্নান।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ, শিক্ষার প্রসার এবং মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সমিতির কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
মন্তব্য করুন