
বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীন বাস্তবায়িত প্রকল্পের – শহর জুড়ে যত্রতত্র খোঁড়াখুঁড়ির কারনে মরণফাঁদে পরিণত হয়েছে।
আজ ২৭ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে বাসায় যাওয়ার সময় বান্দরবান সরকারি কলেজের সামনে রাস্তা খোঁড়া গর্তথেকে বেড়িয়ে পড়া কাদায় দূর্ঘটনা কবলিত হয়ে – গুরুতর আহত হয়েছেন- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলার প্রতিনিধি আমাদের সহকর্মী, মংখিং সাইন মারমা।
অন্যদিকে এক্সিডেন্টের পর জেলা সদর হাসপাতালে গিয়ে কোন ডাক্তার এবং রেডিও লজিস্ট উপস্থিত না থাকায় এক্স-রে করতে পারেননি।
শেষ পর্যন্ত প্রাইভেট হাসপাতালে এসেও ঘন্টার পর ঘন্টা এক্স-রের জন্য অপেক্ষা করতে হয়েছে।
পরে এক্স-রে করে দেখা গেছে বাঁ হাতের জয়েন্ট ছুটে গেছে আরেকটি হাড় ভেঙে গেছে,অর্থোপেডিকস ডাক্তারের অপেক্ষায় আমরা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ঠিকাদারী প্রতিষ্টানকে কাজ সম্পাদনের ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়ার অনুরোধ করছি।
মন্তব্য করুন