ABN BANGLA TV
২৩ এপ্রিল ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“দুর্গম বান্দরবানে প্রাকৃতিক বন উজারের মহোৎসব জীববৈচিত্র্য চরম হুমকীতে”। 

দুর্গম বান্দরবানে প্রাকৃতিক বন উজারের মহোৎসব জীববৈচিত্র্য চরম হুমকীতে।

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের দুর্গম আলীকদম -থানচি সীমান্তবর্তী এলাকায় একটি সিন্ডিকেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রাকৃতিক বন উজার ও কাঠ পাচারের অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের দাবী, পাহাড় কেটে রাস্তা নির্মাস,ঝিরির পানি প্রবাহ বন্ধ এবং শতবর্ষী মাতৃগাছ নির্বিচারে কাটার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, জেলা সদর থেকে প্রায় ১২৫ কিলোমিটার এবং আলিকদম উপজেলা সদর থেকে ১৭কিলোমিটার দুরের চৈক্ষ্যং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পামিয়া ম্রো পাড়া,তন্তুই পাড়া, নামচাক পাড়া,কাকই পাড়া,আদুই পাড়াসহ আশেপাশের এলাকায় এই প্রাকৃতিক বন ধ্বংসযজ্ঞ চলছে।

আলিকদম -থানচি সড়কের ১৭কিলোমিটার অংশ অতিক্রম করে আরও প্রায় এক ঘন্টা হেঁটে গেলো পোলা ব্যাঙ ঝিড়ি এলাকায় গিয়ে এই ভয়াবহ চিত্র দেখা যায়।

 

সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,পোলা ব্যাঙ ঝিরির স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ করে পাহাড় কেটে ট্রাক চলাচলের উপযোগী রাস্তা তৈরী করা হয়েছে। দুর থেকে দেখলে মনে হয় যেন উন্নয়নের কাজ চলছে। কিন্ত কাছাকাছি গেলে দেখা যায় শত বছরের পুরনো মাতৃগাছ প্রায় বিলীন। যন্ত্রচালিত করাত দিয়ে গত দুই বছর ধরে গাছ কাটা হচ্ছে।

 

ঝিরির ওপর পাহাড় কেটে তৈরী করে সড়কের দুই পাশে স্তুপ করে রাখা হয়েছে বিভিন্ন আকারের গাছের গুঁড়ি। বহুগাছ অর্ধেক কেটে ফেলো রাখা হয়েছে। এসব গাছের দৈর্ঘ্য ৬০ থেকে ১০০ফুট এবং প্রস্থ ১০থেকে ১৫ফুট। অভিযোগ রয়েছে, জোত পারমিটের “কাগজ দেখিয়ে অধিকাংশ কাঠ পাচার করা হচ্ছে, আর কিছু কাঠ আলীকদমের অবৈধ ইটভাটায় জ্বালানি হিসেবে বিক্রি করা হচ্ছে।

সোমবার পর্যন্ত স্কেভেটর দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরীর কাজ চলতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বর্তমানে পামিয়া ম্রো পাড়াসহ পাঁচটি পাড়ায় দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট।

অভিযোগ অনুযায়ী, আলীকদমের আবুহান মোঃ ইসমাইল এর নেতৃত্বে একটি চক্র ব্যাঙঝিরি এলাকা থেকে গত দুই বছর ধরে প্রায় ৩০জন শ্রমিক দিয়ে গাছ কেটে পাচার করছে, কাটা গাছের মধ্যে রয়েছে গর্জন,চাম্পা,কড়ই, বৈলাম,গুটগুটিয়া, লালি ও চাপালিশসহ নানা প্রজাতির বনজ গাছ। এতে ঝিরি শুকিয়ে গেছে এবং অন্তত পাঁচটি পাড়ার ম্রো জনগোষ্ঠী পানি সংকটে পড়েছে। দুই বছর আগেও এই এলাকায় ঘনবন ও বন্যপ্রাণীর বিচরণ ছিল বলে জানান স্থানীয়রা।

 

বিদ্রঃ বুধবার সকাল থেকে সারাদিন আলিকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে, পুলিশ ও বনবিভাগের সমন্বয়ে অভিযান পরিচালনা করে পাহাড় কেটে রাস্তা তৈরী করার জন্য দুর্গম এলাকায় নিয়ে যাওয়া স্কেভেটর জব্দ ও অকেজো করে দেওয়ার পর শ্রমিকদের অস্থায়ী আবাস উচ্ছেদ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও প্রশাসনকে ধন্যবাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০