ABN BANGLA TV
১৩ অক্টোবর ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুদিন পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল শুরু।

দুদিন পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল শুরু।

 

দুদিন বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস চলাচল। পরিবহন শ্রমিকদের ধর্মঘটে টানা দুই দিন বন্ধ থাকার পর সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে পুনরায় সড়কে বাস চলাচল শুরু হয়।

সকালে ময়মনসিংহের পাটগুদাম ও মাসকান্দা বাসটার্মিনাল থেকে ঢাকাগামী বাস ছাড়তে দেখা গেছে। দীর্ঘ বিরতির পর বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মুখে স্বস্তির হাসি ফিরেছে।

আরও পড়ুন: চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের দায়ে ১৪ জনের কারাদণ্ড

সরেজমিনে পাটগুদাম টার্মিনালে দেখা যায়, ভোর থেকেই ঢাকাগামী যাত্রীদের ভিড়। এক যাত্রী বলেন, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। গৌরীপুরে ছুটিতে এসেছিলাম। গতকাল ফেরার কথা ছিল, কিন্তু ধর্মঘটের কারণে যেতে পারিনি। তাই আজ সকালেই রওনা দিয়েছি।

আরেক যাত্রী জান্নাতুল প্রিয়া বলেন, ‘কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। এতে সাধারণ মানুষকেই সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হয়।’

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, সকাল থেকেই ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাসগুলো মাসকান্দা টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ধীরে ধীরে অন্যান্য বাসও রাস্তায় নামছে। ফলে সড়কে স্বস্তি ফিরেছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু

উল্লেখ্য, গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে এনসিপি ও বৈষম্যবিরোধী পক্ষের বিরোধের জেরে শনিবার ও রোববার দুই দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের তীব্র ভোগান্তি পোহাতে হয়। পরে রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকের মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার করা হয় এবং অভ্যন্তরীণ সমস্যা সমাধানে পরবর্তী সময়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০