ABN BANGLA TV
৭ অক্টোবর ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই দশক ধরে জনদুর্ভোগে চন্দনাইশের দেওয়ানহাট-যুগের চাঁদ সংযোগ সড়ক।

দুই দশক ধরে জনদুর্ভোগে চন্দনাইশের দেওয়ানহাট-যুগের চাঁদ সংযোগ সড়ক।

 

স্টাফ রিপোর্টার আবিদুর রহমান বাবুল

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের হযরত আকবর শাহ রাস্তার মাথা থেকে যুগের চাঁদ বাড়ি হয়ে জাফর আলীর বাড়ি পর্যন্ত দেওয়ানহাট-বৈলতলী সংযোগ সড়কটি আজও যেন জনদুর্ভোগের আরেক নাম। প্রায় দুই দশক ধরে কোনো টেকসই সংস্কার না হওয়ায় সড়কটি এখন প্রায় সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের প্রতিশ্রুতি বহুবার শোনা গেলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। বর্ষার সময় খানাখন্দে জমে থাকা কাদা-পানিতে রাস্তা পরিণত হয় কাদার পুকুরে। শিশু থেকে বৃদ্ধ—সবার জন্যই এটি হয়ে উঠেছে এক ভয়ংকর যাতায়াত পথ।

প্রতিদিন শতাধিক মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও রোগীকে এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয়। কাদা ও ভাঙাচোরা রাস্তা পেরিয়ে শিক্ষার্থীদের সময়মতো ক্লাসে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হলে অনেক সময় তাদের জুতা হাতে নিয়ে হাঁটতে হয়।

অসুস্থ রোগী বা জরুরি প্রয়োজনে যানবাহন নিয়ে বের হওয়াও একপ্রকার অসম্ভব। কোনো রিকশা বা অটোরিকশা এই রাস্তায় চলতে চায় না। বাধ্য হয়ে অনেকেই খরচ বাড়িয়ে বিকল্প পথে ঘুরে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা জাহেদুল ইসলাম শ্রাবণ বলেন, “আমরা বহুবার নিজের টাকায় ভাঙা অংশে বালু ও ইট ফেলে রাস্তাটা ঠিক করার চেষ্টা করেছি। কিন্তু কয়েক মাসের মধ্যেই সব আবার আগের অবস্থায় ফিরে যায়। অনেকবার পৌরসভায় লিখিত আবেদন করেও কোনো স্থায়ী সমাধান পাইনি।”

এলাকার জনগণ অভিযোগ করেছেন, নির্বাচনের সময় প্রার্থীরা এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর কেউ আর ফিরে তাকান না। উন্নয়নের বন্যায় দেশ এগোলেও এই এলাকার মানুষ এখনো কষ্টে দিন পার করছেন।

দোহাজারী পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়দের প্রশ্ন— “কত বছর অপেক্ষা করলে এই সড়কে পাকা উন্নয়ন কাজ শুরু হবে?”
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সড়কটির টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, পৌর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, যাতে বহু বছরের এই জনদুর্ভোগের অবসান ঘটে।

আবিদুর রহমান বাবুল
তাং- ০৭-১০-২০২৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০