ABN BANGLA TV
২২ জানুয়ারি ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দায়িত্ব অবহেলা ও শর্ত ভঙ্গের দায়ে বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অব্যাহতি।

দায়িত্ব অবহেলা ও শর্ত ভঙ্গের দায়ে বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অব্যাহতি।

 

জেরিন আক্তার
বান্দরবান প্রতিনিধি:

 

বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা হোসাইন আহমেদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থতা এবং রেজুলেশন অনুযায়ী শর্ত ভঙ্গের অভিযোগে মাদ্রাসাটির শুরা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই রদবদল করা হয়।

বান্দরবানের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘ইসলামী শিক্ষা কেন্দ্র’ পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আজ ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে মাদ্রাসাটির শুরা কমিটির একটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ পর্যালোচনার পর, দায়িত্ব পালনে অবহেলা এবং প্রতিষ্ঠানের রেজুলেশনের শর্ত লঙ্ঘনের দায়ে বর্তমান পরিচালক মাওলানা হোসাইন আহমেদকে অব্যাহতি দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নেয় কমিটি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, রেজুলেশনের আলোকে পদাধিকার বলে পটিয়া জামিয়া মাদ্রাসার মুহতামিম সাহেবকে বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের নতুন পরিচালকের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এছাড়া শুরা কমিটির ৩ নম্বর সিদ্ধান্ত মোতাবেক মাওলানা ফরিদুল আলমকে শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে শুরা কমিটির সুপারিশে দুটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী ‘কার্যনির্বাহী কমিটি’ এবং প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতার জন্য ১৯ সদস্য বিশিষ্ট একটি ‘সহকারী কমিটি’।

স্থানীয়রা আশা করছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ফিরে আসবে এবং দ্বীনি শিক্ষা প্রসারে প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০