ABN BANGLA TV
১ নভেম্বর ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে সংবাদকর্মীরা সমাজে আস্থা ও বিশ্বাস গড়ে তুলতে পারেন-এস এম আব্দুচ ছালাম আজাদ।

দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে সংবাদকর্মীরা সমাজে আস্থা ও বিশ্বাস গড়ে তুলতে পারেন-এস এম আব্দুচ ছালাম আজাদ।

 

নাইক্ষ‍্যংছড়ি বান্দরবান সংবাদদাতা

 

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিডিয়া কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা রেস্টহাউস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রোগ্রামের সঞ্চালনা করেন জিয়াউল হক আনছারী এবং সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের অফিস ও মিডিয়া সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাহাদুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব এস. এম. আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল এবং জেলা মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত আমীর ও আগামীতে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আবু নাছের, নায়েবে আমীর ইলিয়াছ সওদাগর, সহকারী সেক্রেটারি ও আগামীতে ঘুমধুমের চেয়ারম্যান প্রার্থী মো. হামিদুল হক, শ্রমিক কল্যাণ সভাপতি বাবুল হোসেন, জেলা সহ-সভাপতি রুফিক আহমদ, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুল গফুর, বাইশারী ইউনিয়ন জামায়াতের আমীর মো. ছলিম উল্লাাহ, বান্দরবান জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুল আবছার, উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, উলামা বিভাগের সভাপতি মাওলানা সৈয়দ কাশেম, পরিচালক হাফেজ মোতাহেরুল হক, এবং মিডিয়া অর্থ সম্পাদক হেলাল উদ্দিন (মিঞাজী) সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এস. এম. আব্দুস সালাম আজাদ বলেন,

সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি একটি আমানত ও দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে দাঁড়ানোই একজন সাংবাদিকের প্রকৃত মর্যাদা। দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে সংবাদকর্মীরা সমাজে আস্থা ও বিশ্বাস গড়ে তুলতে পারেন।”

বিশেষ অতিথি মাওলানা আব্দুল আউয়াল বলেন,

সংবাদ প্রকাশের আগে এর সত্যতা যাচাই করা সাংবাদিকতার মূল নীতি। যাচাই ছাড়া সংবাদ প্রচার বিভ্রান্তি সৃষ্টি করে, যা ইসলামী নৈতিকতার পরিপন্থী। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই সত্য ও ন্যায়ের বিজয় নিশ্চিত করতে পারে।”

জেলা মিডিয়া সম্পাদক অধ্যক্ষ রেজাউল করিম বলেন,

সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কলম সমাজে আলোর পথ দেখায়। ইসলামী চেতনা ও নৈতিক মূল্যবোধের আলোকে সাংবাদিকতা চর্চা করলেই সমাজে সত্য ও ন্যায়ের বিজয় প্রতিষ্ঠিত হবে।”

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল বলেন,

> “একজন পেশাদার সাংবাদিকের উচিত প্রশাসনসহ সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তবে নিজের স্বাধীনতা ও সততা কখনো বিসর্জন না দেওয়া। সাংবাদিকতার মর্যাদা রক্ষায় নৈতিকতা ও আদর্শের অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সুশৃঙ্খলার সাথে সুন্দর ভাবে আজকের প্রোগ্রামটি সমাপ্তি হয়
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা জামায়াতের মিডিয়া টিমের সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০