ABN BANGLA TV
৫ নভেম্বর ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

 

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে গোপালগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওলি উল্লাহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার মুহতামিম ও জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফিজুর রহমান, কোটালীপাড়া উপজেলার কুরপালা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. তারেক সুলতান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল।

আমন্ত্রিত অতিথিগণ গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সর্বপ্রথম মহতি এ অনুষ্ঠানের আয়োজন করায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সহ জেলা প্রশাসনের সকলকে অভিনন্দন জানান। এ সময় গোপালগঞ্জ কোর্ট মাদ্রাসার মুহতামিম ও জামে মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান বলেন, বিগত ৩৪ বছর যাবত আমি গোপালগঞ্জে বসবাস করছি কিন্তু দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি  শিক্ষার্থীদেরকে ইতোপূর্বে প্রশাসনের পক্ষ থেকে কোন সংবর্ধনা দেওয়া হয়নি। বর্তমান জেলা প্রশাসকের উদ্যোগে এবছর তাদেরকে সংবর্ধিত করায় তিনি জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান এবং এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানে অংশ নেওয়ায় সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তার বক্তব্যে তিনি বলেন, আগামীতে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্তির সংখ্যা যেন অবশ্যই বৃদ্ধি পায় আর মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের এ ধারা যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।

এছাড়াও তিনি গোপালগঞ্জ মুসলিম এতিমখানার সামনে নান্দনিক ক্যালিওগ্রাফি নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান। পরে তিনি আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম রকিবুল হাসান, এনডিসি অনিরুদ্ধ দেব রায়, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, ভবানীপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আঃ কাদের ও মুহাদ্দিস মাওলানা আহমেদ উল্লাহ, কাজুলিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম, নিলাহ মাঠ মাদ্রাসার মুহতামিম ও  মেসার্স মাওলানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাওলানা ফখরুল আলম, দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত ৯ জন কৃতি শিক্ষার্থী- শিক্ষক ও অভিভাবকগণ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০