ABN BANGLA TV
২৩ জানুয়ারি ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

থানচির বলিপাড়ায় ৭ম বর্ষপূর্তি শ্রী শ্রী বাণী অর্চনা পূজা উদযাপন।

থানচির বলিপাড়ায় ৭ম বর্ষপূর্তি শ্রী শ্রী বাণী অর্চনা পূজা উদযাপন।

 

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া সনাতনী বাণী অর্চনা সংঘের উদ্যোগে ও আয়োজনে ৭ম বর্ষপূর্তি শ্রী শ্রী বাণী অর্চনা পূজা উপলক্ষে বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী শ্রী শ্রী সরস্বতী পূজা উৎসব উদযাপিত হচ্ছে। উৎসবের দ্বিতীয় দিনে আজ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা কর্মসূচির মধ্য দিয়ে পূজা কার্যক্রম অব্যাহত রয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মঙ্গল শোভাযাত্রা, পুস্পাঞ্জলী নিবেদন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, মহাপ্রসাদ বিতরণসহ বিশেষ প্রার্থনার মাধ্যমে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী ভক্তদের উপস্থিতিতে পূজা মণ্ডপ উৎসবমুখর হয়ে ওঠে। সন্ধ্যায় বাণী অর্চনা সদস্যদের পরিচিতি, আমন্ত্রিত অতিথি বৃন্দের নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হবে।
এ বছর পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জুয়েল দাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন পংকজ কর্মকার। তাঁদের তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আয়োজক কমিটি জানায়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পূজা উপলক্ষে এলাকার সনাতনী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আগামীকাল তৃতীয় ও শেষ দিনে সাঙ্গু নদী ঘাটস্থ শ্রী শ্রী সরস্বতী মায়ের প্রতিমা নিরঞ্জনের মাধ্যমেই এবারের পূজা উৎসব শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি: মোবাইল: ০১৮১০-২৫১৪৪১।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০