ABN BANGLA TV
২৫ মে ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ‌”।

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ‌।

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলার ৫ বছর বয়সী এনা ত্রিপুরা শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় অভিযুক্ত বিজয় বড়ুয়ার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান বক্তারা।

সোমবার (২৫ মে) বিকাল ৪:৩০ টায় উপজেলার যুব ও ছাত্র সমাজ উদ্যোগে থানচি মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজার প্রদক্ষিণ শেষে সাঙ্গু সেতু ত্রিমুখী প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারীরা “শিশু ধর্ষকের ফাঁসি চাই”, “ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে”, “পাহাড়ে ও সমতলের নারী ও শিশু নির্যাতন বন্ধ কর”সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর উপর এমন নৃশংস ঘটনা পুরো সমাজকে স্তম্ভিত করেছে। শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত বিজয় বড়ুয়াকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে এ ধরনের অপরাধ বাড়ছে। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্ত বিজয় বড়ুয়ার ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়ে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা। সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, তরুণ সমাজ সেবক নুমংপ্রু মারমা, রেমাক্রি জুনিয়র স্কুলে প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা, যুব নেতা সিংওয়াইমং মারমা ও রেইংহাই ম্রো প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০