ABN BANGLA TV
২৪ মে ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

থানচিতে শিশু ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ, বিজিবির সংবাদ সম্মেলন।

থানচিতে শিশু ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ, বিজিবির সংবাদ সম্মেলন।

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলায় শিশু ধর্ষণের ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে ছাত্র সমাজ ও সাধারণ মানুষের প্রতিবাদ জানিয়েছেন।
রবিবার (২৪ মে) দুপুরে পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন করেছেন, বলিপাড়া ব্যাটালিয়ান (৩৮ বিজিবি) জোন কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন বিপিএমএস।
জানা গেছে, উপজেলার থানচি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড, নতুন পাড়া এলাকায় এনা ত্রিপুরা (৫) নামক এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন। এসময় থানচি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো বলেন, পাহাড়ের শান্ত পরিবেশ নষ্ট করে এমন ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের কোনভাবেই ছাড় দেওয়া যাবে না।
এদিকে ঘটনার প্রেক্ষিতে বলিপাড়ার ব্যাটালিয়ান (৩৮ বিজিবি) জোন কমান্ডার সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে। কাউকে ছাড় দেওয়া হবে না। দর্শক বিজয় বড়ুয়া (১৫) কে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। থানচি থানা এসআই মাসুদ জানান, ভুক্তভোগী শিশুর পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারা মামলার অগ্রগতির প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সচেতন মহল দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি পরিচালনার দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০