ABN BANGLA TV
১১ নভেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

থানচিতে বিএনকেএস আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

থানচিতে বিএনকেএস আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

 

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনকেএস-এর উদ্যোগে, মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে পিআরএলসি প্রকল্পের আওতায় একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে থানচি উপজেলার দুর্গম রেমাক্রি বাজার প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। মেডিকেল ক্যাম্পে উপজেলার রেমাক্রি দুর্গম এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীভিল সার্জন ডাঃ শাহীন হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি সীভিল সার্জন ডাঃ দিলীপ কুমার দেবনাথ, বান্দরবান সদর হাসপাতাল আরএমও ডাঃ দিলীপ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, আলিকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হানিফ ও লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম প্রমুখ।

এছাড়া বিএনকেএস-পিআরএলসি প্রকল্পের ফোকাল পার্সন ও প্যারামেডিক উবাথোয়াই মারমা, অর্গানাইজার ঙুইচ্যুং ম্রো, সাঅংচিং মারমা, অংসাথুই মারমা ও সিএনএইচপি উশৈসিং মারমা।

এসময় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের দূরবর্তী এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ কম থাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।

বিএনকেএস-এর কর্মকর্তারা জানান, মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগীতায়, ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে, পিআরএলসি প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসেবার পাশাপাশি সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। যাতে দুর্গম এলাকার মানুষও প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় আসতে পারে।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগ নির্ণয়, রক্তচাপ, ডায়াবেটিস, প্রসূতি ও শিশুস্বাস্থ্য বিষয়ক পরামর্শসহ বিনামূল্যে ওষুধ বিতরণসহ মা দলকে বারোমাসিক সবজি বীজ ও মুরগির বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০