ABN BANGLA TV
২৭ নভেম্বর ২০২৫, ৯:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

থানচিতে বম সম্প্রদায়ের পাশে বাংলাদেশ সেনাবাহিনী।

থানচিতে বম সম্প্রদায়ের পাশে বাংলাদেশ সেনাবাহিনী।

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

২০২১-২২ সালে কে এন এফ সশস্ত্র গোষ্ঠীর অত্যাচার এবং নিপীড়নে শান্তিপূর্ণভাবে পাড়ায় বসবাস করতে না পারায় স্থানীয় পাড়াবাসীগণ গহীন জঙ্গল সহ বিভিন্ন স্থানে পালিয়ে যায়। জীবনের ঝুঁকি ও ব্যক্তিগত সম্পদ রক্ষায় পাড়াবাসীগণ পাড়ায় ফিরতে পারছিল না। এমন সময় পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যগণ।

সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন এবং সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন এর সার্বিক দিক নির্দেশনায় সেনা সদস্যগণের সহযোগিতায় পালিয়ে যাওয়া বম পরিবারগুলো নিজ নিজ পাড়ায় ফিরতে আরম্ভ করে। বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় বম সম্প্রদায়ের সকলে একসাথে মিলেমিশে আরম্ভ করে পাড়া পুনর্গঠনের এক নতুন যাত্রা।

বাংলাদেশ সেনাবাহিনীর অনেক প্রচেষ্টার ও সহযোগিতায় বিগত ১৪ ফেব্রুয়ারিতে দি ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনস্থ বাকলাইপাড়া সাবজোনের বাকলাই পাড়ায় ১৫ টি পরিবার ফিরে আসে। এছাড়াও ২৬ অক্টোবর প্রতাপাড়ায় ৩ টি পরিবার , ২০ মার্চ থান্দুই পাড়ায় ৫ টি পরিবার ও ৭ এপ্রিল সিমত্লাংপি পাড়ায় ৪ টি পরিবারসহ সর্বমোট ২৭ টি পরিবার ফিরে আসে। দীর্ঘদিন পাড়ায় না থাকায় পাড়া বাসিগণ ঠিকভাবে জুম চাষ করতে পারেননি এবং একই সাথে জুম চাষের এলাকা গুলো ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়ে যায়। বাকলাইপাড়া সেনা সাবজোনে ক্যাম্প কমান্ডার মেজর জুবায়ের বলেছেন, পুনর্বাসনের ছাড়াও নিয়মিত পাড়া সমূহের নিকটস্থ ক্যাম্প হতে প্রয়োজনীয় সকল প্রকার খাদ্য রসদ সরবরাহ করা হয়। এছাড়াও সকল স্থানীয় বম পাড়ার নিকটস্থ সেনা ক্যাম্প হতে চলমান রয়েছে মেডিকেল ক্যাম্পেইন। বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক ২৭ টি পরিবারের সকলকে প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাকলাই পাড়া আর্মি ক্যাম্প হতে বাকলাইপাড়া, প্রাতাপাড়া, সিমত্লাংপিপাড়া ও থান্দুইপাড়ার মোট ২৭ টি বম পরিবারের সর্বমোট ১০৫ জনবলের মাঝে দুর্গম পাহাড়ি অঞ্চল পেরিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য রসদ পৌঁছে দেওয়া হয়। এই সময়ে বাকলাইপাড়া আর্মি ক্যাম্প কমান্ডারসহ সংশ্লিষ্ট পাড়ার কারবারি, ধর্মযাজক, শিক্ষক ও পাড়াবাসিগন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০