ABN BANGLA TV
১৭ নভেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার।

থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার।

 

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে নাফাখুম ঝর্না ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ অবশেষে উদ্ধার করেছে উদ্ধারকারী টিম।

রবিবার বিকাল আনুমানিক সাড়ে ৪টা দিকে চট্টগ্রাম থেকে আসা রহিদুল ইসলামের নেতৃত্বে ডুবুরি দল নাফাখুম ঝর্ণার নিম্ন অংশে পাথরের ফাঁকে আটকে থাকা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে উদ্ধারকর্মীরা উদ্ধার করতে সক্ষম হয়।

উল্লেখ্য গত ১৪ তারিখ চট্টগ্রাম থেকে ১৭ সদস্যের একটি পর্যটক দল থানচিতে আসে। কোন প্রকার গাইড রেজিস্ট্রেশন ছাড়াই তারা নাফাখুম ঝর্নায় ঘুরতে গেলে গোসলের সময় দলে থাকা মোঃ ইকবাল হোসেন (২৪) নামে যুবক পানির স্রোতে তলিয়ে যান। সাথে সবাই উঠে এলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনাটি জানাজানি হলে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় গাইড সমন্বিতভাবে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার স্টেশন অফিসার তরুণ বড়ুয়া জানান, এলাকাটি দুর্গম এবং পাথুরে হওয়ায় উদ্ধার কাজে সময় লেগেছে। ঝর্ণার পানির স্রোত স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় মরদেহ খুঁজে পেতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।

থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার দুঃখ প্রকাশ করে জানান, গাইড ছাড়া পর্যটকদের দুর্গম স্থানে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ ও বেআইনি। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সকলকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর না হওয়ার পর্যন্ত এখানে রক্ষিত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, আমরা শুরু থেকেই সর্বোচ্চ চেষ্টা করেছি। অবশেষে মরদেহ উদ্ধার হওয়ায় পরিবারকে তথ্য দেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

নিখোঁজ পর্যটকের মৃত্যুর খবরে তার পরিবার ও সহযাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর পুরো এলাকাতেই নেমে এসেছে গভীর নিস্তব্ধতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০