
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৭ জুন) বিকাল ৩ টার দিকে সাতকানিয়া পৌরসভার এরাবিয়ান কনভেনশন হলে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু’র সভাপতিত্বে
পৌর বিএনপি নেতা নূরুল আবছারের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন হেলাল উদ্দিন বলেন-জিয়াউর রহমান ও বেগম জিয়ার যোগ্য উত্তরসূরি – তারেক রহমান।আজ আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার প্রয়াত পিতা জিয়াউর রহমান কে অনুসরণ করে- দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ, শিক্ষা সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনগণের কল্যাণে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছেন।
কিন্তু প্রিয় ভাইয়েরা, উন্নয়নের এই পথ কখনো সহজ নয়। ষড়যন্ত্র, অপপ্রচার ও প্রতিবন্ধকতা সবসময়ই থাকবে। তাই আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের পাশে দাঁড়ানো।
আমরা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে।
আমরা দুর্নীতির বিরুদ্ধে, সততার পক্ষে।
আমরা অনুৎপাদনশীলতার বিরুদ্ধে, উৎপাদনের পক্ষে। আমরা বিভেদের বিরুদ্ধে, ঐক্যের পক্ষে।
দলকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে। ব্যক্তি নয়, সংগঠনকে প্রাধান্য দিতে হবে। যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, যারা দলকে ব্যবসা নয় বরং সেবা হিসেবে গ্রহণ করেছেন, তারাই আমাদের সংগঠনের প্রকৃত শক্তি।
আসুন, আমরা সবাই মিলে তৃণমূলকে শক্তিশালী করি, গণতন্ত্রকে সুসংহত করি এবং একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গঠনে নিজেদের নিয়োজিত করি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী রফিকুল আলম । দীন মোহাম্মদ মনজুর।ফৌজুল কবির ফজলু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রহিম, নুরুল আবছার,
এডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী, এডভোকেট ওমর চৌধুরী, নাছির উদ্দীন, আব্দুল মোমেন, জেলা স্বেচ্ছাসেবক নেতা আবুল হোসেন, ইমরান হোসেন, দিদার হোসেন বাপ্পি।শাহাদাত হোসেন, মো. ইলিয়াস, শামিম সিকদার, মাষ্টার ইসমাইল, ছালেহ আহমদ,নাজির বাদশা, শহীদ, সেলিম বাংলা,মামুন চৌধুরী, আবুল হোসেন, আয়ুব মাষ্টার,আমিন মাষ্টার , আবু ছালেহ,মো: কালাম,কামাল উদ্দিন, যুবদল নেতা জামাল ,, শাহাদাত, জামাল হাকিম ,
শাহাজান,লোকমান,বাদশা,
বেলাল সেচছাসেবক দল নেতা আব্বাস উদ্দিন, , এমরান ও আমির হোসেন।শ্রমিক নেতা আবু,জাসস নেতা ইউসুফ।
সভাপতি শেফায়েত ঊল্লাহ-চক্ষু তার
বক্তব্যে বলেন- মুক্তিযুদ্ধ ও পরিবর্তিত বাংলাদেশে জিয়াউর রহমানের অসমান্য অবদানের কথা স্মরণ করে প্রত্যেক জাতীয়তাবাদী কর্মী যাতে জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করেন ,সেই অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে সাবেক ছাত্রনেতা শহীদ ফকির ফাতেহা পাঠ ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
মন্তব্য করুন