
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত সৃষ্টি লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলা জেলা পরিষদ গেস্ট হাউজে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল, লামা উপজেলা শাখা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন আমু এবং লামা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের।
এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি, বান্দরবান জেলা শ্রমিক দলের সভাপতি, লামা উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রফিক, সুলতান আকবর মুমিন, মোঃ জাকের হোসেন (সভাপতি, স্বেচ্ছাসেবক দল, লামা) এবং মুজাফফর আহমদ (সিনিয়র সহ-সভাপতি, শ্রমিক দল, বান্দরবান)।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষার একটি রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির পথ সুগম হবে।
সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা মোটর চালক দলের সভাপতি।
মন্তব্য করুন