ABN BANGLA TV
১৫ অক্টোবর ২০২৫, ২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারাছা ইউনিয়ন থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য ৯২ জনকে নেওয়া হয়েছে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে।

তারাছা ইউনিয়ন থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য ৯২ জনকে নেওয়া হয়েছে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে।

বান্দরবান জেলা প্রতিনিধি

গত ২৬ সেপ্টেম্বর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার  দুর্গম তারাছা ইউনিয়নে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতলের সার্বিক সহযোগিতায় চার শত রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এসময় আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং ঘোষণা দেন ১জন রোগীর জন্য সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা খরছ এবং যাতায়াতসহ অন্যান্য সহযোগিতা প্রদান করবেন তিনি।

তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে চারশত মানুষের মধ্যে থেকে বাছাইকৃত ৯২ জন রোগীকে চোখের অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

 

চিকিৎসা সেবার বিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং বলেন, নিজস্ব অর্থায়নে সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন তিনি। গরিব রোগীদের জন্য সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা, যাতায়াতসহ অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরও জানান, আগামী ২০ অক্টোবর রুমা উপজেলায় চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দিনব্যাপী বিনামূল্যেে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হবে । ক্রমান্বয়ে বান্দরবানসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে প্রান্তিক জনগোষ্ঠীর সাধারন মানুষের বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম চালানো হবে।

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় গত ২৬ সেপ্টেম্বর দিনব্যাপী চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিয়েছেন। প্রয়োজনীয় চশমা, ঔষধ ও সরঞ্জামও সরাসরি রোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। নারী-পুরুষ,শিশু ও বৃদ্ধ সহ অন্তত তিনশো মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০