ABN BANGLA TV
৬ মার্চ ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঢুসমারা যুব সমাজের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত”।

ঢুসমারা যুব সমাজের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও প্রতিনিধি:

আঁধার পেরিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় এবং ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ মার্চ) উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বর বাড়ি সংলগ্ন ঢুসমারা যুব সমাজের উদ্যোগে স্থানীয় কবরস্থান মসজিদ ও নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির পক্ষ থেকে এটি ছিল ৬ষ্ঠ বার্ষিক গণ-ইফতার মাহফিল। ইফতারের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আবু হায়াত নূরুন্নবী। অনুষ্ঠানে গেস্ট অব অনার ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ ইউনুস আলী খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ধনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম জাবেদ, আটোয়ারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আতা, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সদস্য মোঃ সেলিম জাভেদ (বাদল), আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মিলন-এ আজম এবং ৩নং ধনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা (মাসুম)। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, “মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। যুব সমাজের এমন ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল আয়োজন এলাকার ধর্মীয় ও সামাজিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিশেষ করে স্থানীয় কবরস্থান ও মাদ্রাসার উন্নয়নে যুবকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।”

 

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং স্থানীয় কবরস্থান ও মাদ্রাসার সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে শত শত ধর্মপ্রাণ মানুষ একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০