ABN BANGLA TV
২৫ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ সরকারের”।

ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ সরকারের।

নিউজ ডেস্ক:

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধান এবং ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে যুগোপযোগী করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা মহানগরের ভেতরে অবস্থিত পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে এসব টার্মিনাল কেবল সিটি সার্ভিসের জন্য ব্যবহারের কথা বলা হয়েছে। একই সঙ্গে নগরজুড়ে ছড়িয়ে থাকা অনিয়ন্ত্রিত বাস কাউন্টারগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১২০টি সিগন্যাল পয়েন্টকে দেশীয় প্রযুক্তির মাধ্যমে পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনা হবে। এছাড়া রেলক্রসিংগুলোতে আধুনিক স্বয়ংক্রিয় সিগন্যাল লাইটিং ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।

রাস্তার শৃঙ্খলা ফেরাতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার পাশাপাশি রাস্তার মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শহরের সব সিটি বাসকে জিপিএসের আওতায় এনে কেন্দ্রীয়ভাবে চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে, যা যানজট কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নগরবাসীর চলাচল সহজ করতে অধিকাংশ ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি স্থাপন এবং হাসপাতালসংলগ্ন এলাকায় লিফট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রোগী, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল মানুষের যাতায়াতে সুবিধা বাড়বে।

এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার চারপাশে নতুন বাইপাস সড়ক নির্মাণ এবং গুরুত্বপূর্ণ স্থানে ওভারপাস ও আন্ডারপাস তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। এই বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি করপোরেশন প্রশাসক এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের আশা, স্বল্পমেয়াদি পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে আগামী এপ্রিলের মধ্যেই রাজধানীর যানজট পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি আসতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০