ABN BANGLA TV
২৮ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘পাহাড়ি ফল মেলা ২০২৬।

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘পাহাড়ি ফল মেলা ২০২৬।

 

চিংনুমংমারমা, ​রোয়াংছড়ি,বান্দরবান:

 

‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’। আজ ২৭ জুন ১৩ আষাঢ় ঢাকার ৩৩ বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে তিন দিনব্যাপী এই বিশেষ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলাটি আগামী ২৯ জুন ১৫ আষাঢ় পর্যন্ত চলবে।
​ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য অঞ্চলের সংসদ সদস্যবৃন্দ। তাদের মধ্যে ছিলেন বান্দরবান পার্বত্য জেলার মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু, খাগড়াছড়ি পার্বত্য জেলার মাননীয় সংসদ সদস্য জনাব আবদুল ওয়াদুদ ভূঁঞা এবং সংরক্ষিত নারী আসনের বান্দরবান মাননীয় সংসদ সদস্য মিসেস মাধবী মার্মা।
​আয়োজকরা জানান, পাহাড়ি অঞ্চলের বৈচিত্র্যময় ফলমূল ও সমৃদ্ধ কৃষি ঐতিহ্যকে সমতলের মানুষের কাছে পরিচিত করে তোলা এবং দুর্গম অঞ্চলের পাহাড়ি চাষিদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্যায়ন ও অর্থনৈতিকভাবে তাদের সমৃদ্ধ করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলাটি আগামী ২৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
​উদ্বোধনী দিনে মেলা প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বান্দরবান জেলা বিএনপির একটি প্রতিনিধি দলও অংশগ্রহণ করে। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সম্মানিত সদস্য চনুমং মারমা, অন্যতম সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যাসহ বান্দরবানের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
​মেলায় আসা দর্শনার্থীরা জানান, ঢাকার বুকেই পাহাড়ি আম, কাঁঠাল, আনারস, পেঁপে ও কলাসহ নানাবিধ অরগানিক ও সুস্বাদু ফলের স্বাদ নেওয়ার এই সুযোগ সত্যিই চমৎকার। আগামী দুই দিন মেলা প্রাঙ্গণে ক্রেতা ও দর্শনার্থীদের আরও ভিড় বাড়বে বলে আশা করছেন ঢাকারবাসীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০