ABN BANGLA TV
২৫ মে ২০২৫, ২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির যাত্রা : সম্প্রীতির ছায়াতলে এক নতুন প্ল্যাটফর্ম।

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির যাত্রা : সম্প্রীতির ছায়াতলে এক নতুন প্ল্যাটফর্ম।

ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক আলোচনাসভায় সমিতির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক এ এইচ এম ফারুক। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মিতায়ন চাকমা, আর সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন রাজস্ব কর্মকর্তা মো. আলমগীর হোসেন ভূইয়া।

কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন—সাংবাদিক অয়ন আহমেদ, ব্যাংকার আবুল কালাম আজাদ, এডভোকেট নাজমুল হাসান (নিজাম), ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান, দিদারুল আলম ও আয়েশা খাতুন।

ঢাকায় অবস্থানরত বান্দরবান জেলার মানুষের জন্য এক নতুন আশার আলো হয়ে এসেছে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম — পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা। সম্প্রতি এই উদ্যোগের বিষয়ে বিস্তারিত জানার জন্য কথা বলি সমিতির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান এর সঙ্গে।
তিনি জানান,“পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক প্ল্যাটফর্ম। আমাদের উদ্দেশ্য—ঢাকায় থাকা বান্দরবানের মানুষদের মধ্যে পারস্পরিক সহানুভূতি, সহযোগিতা ও সংযুক্তি তৈরি করা। যারা পড়তে এসেছে, বা পরীক্ষার জন্য হঠাৎ ঢাকায় এসেছে—তাদের পাশে দাঁড়ানো, যারা নতুন এসেছে—তাদের সেটেল হতে সহায়তা করা, আবার যারা ক্যারিয়ারের দিকে এগোচ্ছে—তাদের জন্য ওয়ার্কশপ ও ট্রেনিংয়ের ব্যবস্থা করাই আমাদের কাজ।

এছাড়া, প্রতিবছর একটি মেজবান আয়োজন, ৫–১০ জন শিক্ষার্থীর জন্য স্কলারশিপ, এবং পার্ট টাইম জবের সহায়তা প্রদানের মতো বাস্তবসম্মত উদ্যোগও আমরা হাতে নিচ্ছি।

আমরা চাই ঢাকায় একটি শক্তিশালী, আন্তরিক নেটওয়ার্ক গড়ে উঠুক—যেখানে একজন আরেকজনের খোঁজ রাখবে, বিপদে-আপদে পাশে থাকবে। এ জন্য সবার আন্তরিক অংশগ্রহণ দরকার। যারা যুক্ত হতে চান, তারা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন—০১৮৫৭-৮৫৫০৮৭।”

পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা – একটি পারস্পরিক সহানুভূতির বন্ধনে গড়া পদক্ষেপ, যা সামনের দিনগুলোতে ঢাকায় বসবাসরত বান্দরবানবাসীদের জন্য হতে পারে নির্ভরতার এক নতুন ঠিকানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০