ABN BANGLA TV
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের”।

ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের।

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। তারা ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দাবি করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচি চালাচ্ছেন। তারা জানান, গতকাল রাতের ঘটনা অবৈধ ও অযাচিত। “রাস্তা-ঘাটে পুলিশ যে কাউকে বিনা কারণে মারতে পারে? মানুষ কি এখন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না? রাস্তা কি পুলিশের সম্পত্তি?”—এমন প্রশ্নও উঠেছে শিক্ষার্থীদের তরফ থেকে।

তারা তিন দফা দাবি জানিয়েছেন: হামলায় অংশ নেওয়া ডিসি মাসুদসহ সকল পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। ক্যাম্পাস এলাকায় ও এর বাইরে অযাচিত পুলিশিং বন্ধ করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা এবং মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া।

ঘটনার সঙ্গে সম্পর্কিত আরও অভিযোগ উঠেছে, যে রাতের মাদকবিরোধী অভিযানে দুই মাল্টিমিডিয়া সাংবাদিক, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সাধারণ দর্শনার্থীকে পুলিশের মারধরের শিকার হতে হয়। আহত সাংবাদিকরা হলেন তোফায়েল আহমেদ (২৫) এবং কাউসার আহমেদ রিপন (২৭)।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের একদল সদস্য তোফায়েলকে লাঠি দিয়ে মারছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তোফায়েল জানান, ভিডিও ধারণের চেষ্টা করতে গিয়ে পুলিশ বাধা দেয় এবং চার-পাঁচজন কনস্টেবল মিলে তাকে মারধর করে। রিপন আহমেদও সহকর্মীকে বাঁচাতে গিয়ে আহত হন।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম এই ঘটনার বিষয়ে বলেছেন, “একজন মাদকাসক্তের ছুরিকাঘাতের ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হয়। উত্তপ্ত পরিস্থিতিতে সাংবাদিকদের আইডি না থাকায় ভুলক্রমে তাদের ওপর চড়াও হয় পুলিশ।” তিনি ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষমা চেয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০