ABN BANGLA TV
১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয় নসিমন-অটোরচার্জারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১।

ঠাকুরগাঁওয় নসিমন-অটোরচার্জারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১।

 

মোঃ শফিকুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় নসিমন ও অটোরচার্জারের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই-বোন নিহত এবং অটোরচার্জার চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ১৪নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা কবরস্থানের পাশ্বে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মোছা. লুৎফা বেগম (৪৫) তার ছোট ভাই মো. রফিকুল ইসলাম ওরফে বিশু (৪০)কে নিয়ে ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। তারা অটোরচার্জার যোগে উত্তর বঠিনা এলাকায় পৌঁছালে নামাজপাড়া বাজারের দিক থেকে আসা করলা বোঝাই একটি নসিমনের সঙ্গে অটোরচার্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার পর লুৎফা বেগম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলাম ও অটোরচার্জার চালক মো. মুকলু (২৮) কে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। চালক মুকলু বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কালেশ্বরগাঁও আদর্শগ্রাম এলাকার মৃত বাহার আলীর ছেলে। নিহত লুৎফা বেগমের স্বামী মো. রেজাউল ইসলাম পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ (দালালপাড়া) এলাকার বাসিন্দা। নিহত রফিকুল ইসলাম ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার কালেশ্বরগাঁও আদর্শগ্রাম এলাকার বাসিন্দা। নসিমনচালক কৃষ্ণ বর্মন (৩৩), রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর এলাকার লাল বর্মনের ছেলে। দুর্ঘটনার পর তিনি গাড়ি রেখে পালিয়ে যান বলে জানিয়েছেন পথচারীরা। খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, আমরা ঘটনাস্থান থেকে নসিমন গাড়িটিকে জব্দ করি। এক্ষেত্রে এখনো কোন লিখিতভাবে অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০