ABN BANGLA TV
৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ৪ দফা দাবিতে একই অফিসে ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীর কর্মবিরতি পালন।

ঠাকুরগাঁওয়ে ৪ দফা দাবিতে একই অফিসে ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীর কর্মবিরতি পালন।

 

 

মোঃ শফিকুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

পল্লী বিদ্যুৎ সমিতির সংস্কারসহ ৪ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের রুহিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ৩৭ জন কর্মকর্তা ও কর্মচারী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রুহিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে গিয়ে দেখা যায়, অফিস কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। উপস্থিত ছিলেন কেবল ডিজিএম (চলতি দায়িত্ব) প্রকৌশলী গগন সাহা, এজিএম এইচ এ মাহমুদুল হাসান মামুন, একজন গাড়িচালক এবং দুইজন পিয়ন। এদিকে, হঠাৎ করে এ ধরনের কর্মবিরতির ঘটনায় রুহিয়াসহ আশেপাশের এলাকায় পল্লী বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে চরম ভোগান্তি তৈরি হয়েছে। গ্রাহকসেবা বন্ধ থাকায় বিদ্যুৎ সংযোগ, বিল সংক্রান্ত সমস্যা এবং জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিভাবে একযোগে ৩৭ জনের ছুটি মঞ্জুর করলেন? এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী গগন সাহা বলেন, “আমার অধীনে মোট ৫১ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। এর মধ্যে ৩৭ জন কর্মবিরতিতে রয়েছেন, ২ জন ট্রেনিংয়ে, মোট ৩৯ জন কর্মকর্তা কর্মচারী অনুপস্থিত। বাকিরা অন্যান্য ইউনিটে ডিউটিতে আছেন।” তবে একসঙ্গে এতজনের ছুটি মঞ্জুর প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। কর্মবিরতিতে থাকা কর্মকর্তারা জানান, তারা ৪ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। দাবিগুলো হলো: ১. চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার, অযথা বদলি ও সাময়িক বরখাস্ত বাতিল এবং দুর্নীতির তথ্য প্রকাশ। ২. ১৭ আগস্ট ২০২৫ তারিখে জারিকৃত হয়রানিমূলক আদেশ বাতিল করে কর্মস্থলে পুনর্বহাল। ৩. শহীদ মিনার ও জরুরি সেবায় নিযুক্ত ৫ জন লাইনক্রুকে পুরনো কর্মস্থলে ফিরিয়ে আনা। ৪. পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। এই আন্দোলন ঘিরে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। গ্রাহকরা দ্রুত সমস্যার সমাধান চেয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৫ ইং

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০