
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান কালে গ্রেফতার কৃতদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একাধিক চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময় সিআর মামলা নং -৪৫৩/২৫ মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুমন আলী (পিতা: মোঃ সাইফুল ইসলাম, সাং- পারুয়া)-কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
অপর দিকে পৃথক মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ উত্তরপাড়িয়া এলাকার মৃতঃ পিসকার আলীর ছেলে মোঃ জাকরিয়া (৪৫) এবং ২১ পিস ইয়াবাসহ ৩ নং ধনতলা ইউনিয়নের (বোগাদিঘী) এলাকার মৃতঃ নইমদ্দিনের ছেলে মোঃ মতিউর রহমান (৪০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়া অভিযানের সময় পাঁচপীর এলাকার মহিন চন্দ্র সিংহ এর ছেলে মইনাস সিংহ (২০) নামে আরও এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।
এবিষয়ে বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ বুলবুল আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন