ABN BANGLA TV
৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে ইট ভাটায় পুড়িয়ে হত্যা করার হুমকি যুবলীগ নেতার।

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে ইট ভাটায় পুড়িয়ে হত্যা করার হুমকি যুবলীগ নেতার।

 

মোঃ শফিকুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানকে ফেসবুকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন যুবলীগ নেতা শেখ ফরিদ। ভুক্তভোগী সাংবাদিক নোমান ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সদস্য দৈনিক জনকন্ঠের রানীশংকৈল উপজেলা প্রতিনিধি ও হুমকি দানকারী শেখ ফরিদ একই উপজেলার এমএবি ইটভাটার মালিক আইনুল হকের ছেলে। জানা গেছে শেখ ফরিদ রাতোর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। এ ঘটনায় রানীশংকৈল থানায় লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী নোমান। জিডিতে উল্লেখ করা হয়, গত ৬ ডিসেম্বর বিকাল ৫ টার দিকে সাংবাদিক নোমান উপজেলার ৭ নং রাতোর ইউনিয়নের শখের টাউন এমএবি ইটভাটায় তথ্য সংগ্রহ করতে যান। এ সময় ইটভাটার পাশে গাছপালা কেটে স্তুপ করা অবস্থায় দেখতে পাওয়া যায় । তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। এ ঘটনার পর ওইদিন রাত ১০ টা ৩০ মিনিটের দিকে ইট ভাটার মালিকের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা শেখ ফরিদ তার ফেসবুক আইডি থেকে নোমানকে উদ্দেশ্য করে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং ভাটার খড়ি দিয়ে পুরিয়ে হত্যার হুমকি দেন। নোমান জিডিতে উল্লেখ করেন, বিবাদীর আচরণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় তার ক্ষতি হতে পারে। এজন্য বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। নেক্কারজনক ঘটনাটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুশীল সমাজ ও সাংবাদিক মহল সেই সাথে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ। এ সময় সাংবাদিক নোমানের জিডি গ্রহণ করেন রাণীশংকৈল থানার ডিউটি অফিসার এসআই মো. আশরাফুল ইসলাম। বিষয়টি পর্যালোচনা করে থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০