ABN BANGLA TV
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তির কারাদণ্ড”।

ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তির কারাদণ্ড।

মোঃ শফিকুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে বড় অঙ্কের জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে পৃথক দুটি মামলায় এই সাজা প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুল হক। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মোঃ কাদের (৪৫), পিতা: মৃত সিরাজ উদ্দিন। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বড়দাপ এলাকার বাসিন্দা। তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। (মামলা নম্বর: ৫৪/২০২৬)। শরিফুল ইসলাম পিতা: তৈয়বুর রহমান। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার কালেশ্বরগাঁও এলাকার বাসিন্দা। তাকেও একই অপরাধে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। (মামলা নম্বর: ৫৫/২০২৬)। অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে পরিবেশ ও সরকারি সম্পদের যে ক্ষতি হচ্ছে, তা রোধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা জরিমানার অর্থ পরিশোধ না করলে তাদের নির্ধারিত মেয়াদে কারাভোগ করতে হবে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০