
ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঈদগাহপাড়া এলাকায় খালে পড়ে রিদওয়ান(০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে রুহিয়া পুরাতন ঈদগাহ শাহী মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে রিদওয়ান তার মায়ের সঙ্গে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর ঘুম থেকে জেগে উঠে রিদওয়ানের মা শিশুটিকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের খালে ভাসমান অবস্থায় রিদওয়ানের দেহ দেখতে পান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রতিবেশী কাজলী বেগম জানান, গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে টানা তিন দিন ধরে ভারী বৃষ্টির কারণে খালে পানি জমে ছিল। সেই জমে থাকা হাঁটুসমান পানিতেই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টির পর প্রায়ই খালে পানি জমে থাকে, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
মন্তব্য করুন