ABN BANGLA TV
১০ মার্চ ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ট্রাম্পকে পুতিনের ফোন, দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব”।

ট্রাম্পকে পুতিনের ফোন, দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব।

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানকে ঘিরে চলমান সংঘাত দ্রুত শেষ করার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, সাম্প্রতিক এক টেলিফোন আলাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এ সময় পুতিন সংঘাতের দ্রুত সমাধানে কিছু প্রস্তাব তুলে ধরেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সাংবাদিকদের কাছে ওই কথোপকথনের বিবরণ দিয়ে উশাকভ বলেন, দুই নেতা ইউক্রেনের সংঘাত নিয়েও আলোচনা করেছেন এবং তাদের আশা আলোচকদের একটি মীমাংসার দিকে এগিয়ে যেতে উৎসাহিত করা হবে।

তিনি পুরো আলোচনাকে ‌‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে বর্ণনা করেছেন। উশাকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরানি সংঘাতের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক অবসানের লক্ষ্যে বেশ কয়েকটি চিন্তাভাবনা প্রকাশ করেছেন, যার মধ্যে উপসাগরীয় রাষ্ট্রগুলোর নেতা, ইরানের প্রেসিডেন্ট এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলোও অন্তর্ভুক্ত।

তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অভিযান সম্পর্কে তার মূল্যায়ন উপস্থাপন করেছেন। আমি বলতে চাই যে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিঃসন্দেহে কার্যকর ধারণা বিনিময় হয়েছে।

টেলিফোন আলাপে বৈশ্বিক জ্বালানি বাজারের বিষয়ও আলোচিত হয়। উশাকভ জানান, বিশ্বব্যাপী তেলের বাজারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভেনেজুয়েলার বর্তমান অবস্থা নিয়েও আলোচনা করেছেন দুই নেতা। এই বিষয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০