ABN BANGLA TV
১৯ অক্টোবর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক।

ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক।

বেনাপোল প্রতিনিধি :

দীর্ঘ আট মাস পর বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট দিয়ে স্বদেশের মাটিতে ফিরলেন ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশনের পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ইমিগ্রেশন পুলিশের আইনিপ্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর সহায়তায় প্রত্যাবর্তনকারীদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার হবে ।

প্রত্যাবর্তনকারীদের পরিচয়- বাগেরহাট জেলার রাজিব শেখ (২৭), চিতলমারীর থানার বাবুগঞ্জ বাজারের বেতবুনিয়া বোয়ালিয়া গ্রামের ইমদাদুল শেখের ছেলে শরিফুল শেখ (২০), একই এলাকার হুমায়ন শেখের ছেলে বাপ্পি শেখ (১৮), ফকিরহাট থানার শুভদিয়া এলাকার ছোট শুভদিয়া গ্রামের মৃত মোক্তার সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪৪), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পানিঘাটা এলাকার মাশাখৈল গ্রামের মিকাইল ফকিরের ছেলে মিহাত ফকির (২২), একই এলাকার আকরাম ফকিরের ছেলে তরিকুল ইসলাম (২৯), নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া কালিগঞ্জ এলাকার লাহুরিয়া পশ্চিমপাড়ার আবুল হোসাইন মোল্লার ছেলে শাওন মোল্লা (২৫), একই এলাকার মাহাবুবুর রহামানের ছেলে মোঃ জিহাদ মোল্লা (২৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ফুকরা এলাকার কুরালিয়া গ্রামের হাবিবুর শেখের ছেলে আল আমিন শেখ (৩২), একই এলাকার শের আলীর ছেলে সাগর হোসেন (২৬), যশোর জেলার সদর থানার কচুয়া এলাকার কচুয়া সাতঘরিয়া পাড়ার মৃত মহিউদ্দিন শেখের ছেলে জসীমউদ্দীন শেখ (৫৩) ও নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা এলাকার ইদ্রিস শেখের ছেলে আহাদ শেখ (২৬)।

জানা যায়, গত ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্টবোঝাই ‘এমভি সি ওয়ার্ল্ড’ নামের একটি জাহাজ ভারতে গমনকালে পশ্চিমবঙ্গের সুন্দরবন জেলার সাগর থানার ঘোড়ামারি দীপ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি ডুবে গেলে ভারতীয় সাগর থানা পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় কৃষ্ণনগর হাইস্কুল সাইক্লোন সেন্টারে আশ্রয় দেয়।

প্রায় আট মাস মানবিক সহায়তায় সেখানে থাকার পর অবশেষে দুই দেশের সরকারের সমন্বয় ও কূটনৈতিক প্রচেষ্টায় তারা ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পান।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান, ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের কাছে প্রেরণ করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশের আইনিপ্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০