ABN BANGLA TV
৪ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ট্রাফিক আইন লঙ্ঘন করে জরিমানা গুনলেন ধোনি”।

ট্রাফিক আইন লঙ্ঘন করে জরিমানা গুনলেন ধোনি।

স্পোর্টস ডেস্ক :

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবার মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় খবরের শিরোনামে এলেন। রাঁচিতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাকে এক হাজার রুপি জরিমানা করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাফিক মনিটরিং সিস্টেমে গতির সীমা লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ায় মোটর ভেহিকেল অ্যাক্টের ১৮৩ ধারায় তার নামে একটি ই-চালান ইস্যু করা হয়। যদিও আইপিএল ২০২৬-এর প্রস্তুতিতে ব্যস্ত থাকা এই মহাতারকার পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের নতুন আসরকে সামনে রেখে চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে জার্সিটি ভক্তদের সামনে আনা হয়।

গত বছরের আসরটি সিএসকের জন্য ছিল অত্যন্ত হতাশাজনক, যেখানে ১৪টি ম্যাচের মধ্যে ১০টিতেই হেরে তারা পয়েন্ট টেবিলের তলানিতে শেষ করেছিল। সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার দলে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানের বদলে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে দলে নেওয়া হয়েছে, যা এবারের আসরে দলটির অন্যতম বড় চমক।

৪৪ বছর বয়সী ধোনি গত মৌসুমে প্রত্যাশিত ফর্মে না থাকলেও, তরুণ প্রতিভা যেমন ডিওয়াল্ড ব্রেভিস, আয়ুষ মাত্রে এবং উরভিল প্যাটেলের উত্থান দলের জন্য আশার আলো দেখাচ্ছে। এ ছাড়া রেকর্ড ১৪.২০ কোটি রুপি খরচ করে প্রশান্ত বীর এবং কার্তিক শর্মার মতো আনক্যাপড খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে চেন্নাই।

গত মৌসুমে রুতুরাজ গায়কওয়াড়ের চোটের কারণে ধোনিকে অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে হলেও, এবার পূর্ণশক্তির দল নিয়ে ষষ্ঠ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে হলুদ বাহিনী।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০