ABN BANGLA TV
১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফ একটি মাদরাসা মাঠে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন নিয়ে এলাকাবাসীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া; টুর্ণামেন্ট বন্ধের দাবী।

টেকনাফ একটি মাদরাসা মাঠে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন নিয়ে এলাকাবাসীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া; টুর্ণামেন্ট বন্ধের দাবী।

 

শামসুল আলম শারেক,টেকনাফ:

 

টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করতে যাচ্ছে স্থানীয় বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে কিছু অসাধু ব্যাক্তি। এ নিয়ে এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিভাববক এবং ছাত্রদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বিশৃংল পরিবেশ সৃষ্টি হওয়ার আশংকা করছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠের পাশাপাশি অপর একটি মহিলা মাদরাসা এবং মাঠ সংলগ্ন একটি মসজিদ থাকা সত্ত্বেও বহিরাগতদের দিয়ে মাদরাসা মাঠে টুর্নামেন্ট আয়োজন রীতিমত মাদরাসার পরিবেশ নিয়ে প্রশ্নের উদ্রেক হয়েছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রচার পত্রের মাধ্যমে জানাগেছে, ১২ ডিসেম্বর উদ্বোধনী খেলা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে। উক্ত টুর্নামেন্ট পরিচালনা করতে মাদরাসা গভর্ণিং বডির কোন ধরণের অনুমতি নেওয়া হয়নি। বিশ্বস্থ সুত্রে জানাগেছে, কমিটির সভাপতি বা সংশ্লিষ্ট কেউ মাদরাসা মাঠে বহিরাগতদের দিয়ে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করতে অনুমতি দেননি। বিএনপি ও যুবদল সমর্থিত একটি চক্র প্রভাব কাটিয়ে মাদরাসা মাঠে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করতে যাচ্ছেন। গভর্ণিং বডির সভাপতিসহ পুরো মাদরাসা সংশ্লিষ্টদের পাশ কাটিয়ে অনৈতিক প্রভাব খাটিয়ে মাদরাসা এবং মসজিদ সংলগ্ন মাঠে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন মাদরাসার ভাবমুর্তি দারুণভাবে ক্ষুন্ন করবে। এদিকে টুর্ণামেন্টটি আয়োজন হলে বিএনপি এবং যুবদলের দুয়েকজন নেতার কারণে দলের সুনাম ক্ষুন্ন হবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টদের অনেকে। তৃণমুল বিএনপির নেতা-কর্মীরা মাদরাস মাঠে অনুমোদন বিহীন পরিচালিত উক্ত ফুটবল টুর্ণামেন্ট বন্ধে জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকীর হস্তক্ষেপ কামনা করেছেন। বহিরাগতদের দিয়ে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডির অনুমতি বিহীন ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করার বিষয়ে প্রশ্ন করা হলে আহবায়ক কমিটির অন্যতম সদস্য আবু হানিফ দাবী করেন অনুমতি নেওয়া হয়েছে। কমিটি বা সংশ্লিষ্টদের কেউ অনুমতি দেয়নি অপর এক প্রশ্নের জবাবে আহবায়ক কমিটির এই সদস্য বলেন, অনুমতি পেলে খেলা চলবে। আর না পেলে চলবেনা। স্থানীয় মেম্বার জামাল হোসাইন জানান,বিএনপির কিছু লোকজন মাদরসা মাঠে ফুটবল খেলার আয়োজন করছে। এটি দু:খজনক। তবে তিনি বিষয়টিতে শংকার কথা জানিয়েছেন। গভর্ণিং বডির অন্যতম সদস্য ও অভিভাবক নুরুল বশর জানান,মাদরাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে অধ্যবদি বহিরাগতদের দিয়ে এভাবে টুর্ণামেন্ট আয়োজন করতে দেখিনি। গভর্ণিং বডির সংশ্লিষ্ট কারো অনুমতি নেওয়া হয়নি জানিয়ে তিনি আরো বলেন, কার কাছ থেকে অনুমতি নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে তা আমরা জানিনা। এটা মাদরাসার জন্য অত্যন্ত ক্ষতিক্ষর হবে জানিয়ে তিনি খেলা বন্ধের দাবী জানান। এ বিষয়ে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলমের মুঠোফোনে বেশ কয়েকবার রিং করা হয়। মোবাইল রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: ইমামুল হাফিজ নাদিমের সাথে যোগাযোগ চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদরাসা গভর্ণিং বডির সভাপতি অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী জানান, মাদরাসা মাঠে বহিরাগতদের টুর্নামেন্ট পরিচালনার কোন এখতিয়ার নেই। আয়োজক সংশ্লিষ্টদের কেউ মাদরাসা গভর্ণিং বডি থেকে কোন প্রকার অনুমতি নেননি। জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন,খেলার বিষয়ে আমি কিছুই জানিনা। আপনাকে প্রধান অতিথি করা হচ্ছে মর্মে এক প্রশ্নের জবাবে তিনি পরিস্কার ভাষায় বলেন,আমি ওখানে যাবোনা।###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০