
টেকনাফে ৪ ঘণ্টা রাস্তা অবরোধ করে, কক্সবাজার-৪ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ ও প্রতীকী প্রতিবাদে কলাগাছ রোপণ করাহয়েছে।কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভে করেছেন করেছেন মোহাম্মদ আবদুল্লাহর সমর্থকরা। এসময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের পাশাপাশি প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা সড়কের বিভিন্ন জায়গায় কলাগাছ রোপণ করেছেন বলে ও জানিয়েছেন প্রতক্ষদর্শীরা। বিএনপি সোমবার রাতে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে। এতে কক্সবাজার-৪ আসনে মোহাম্মদ আবদুল্লাহর নাম না থাকায় তার সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এরপর মঙ্গলবার ভোররাত ১টা থেকে ৪টা পর্যন্ত টেকনাফ পৌর শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা অবৈধ মনোনয়ন মানি না, মানব না এমন স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। টেকনাফের পুরাতন বাজার, হোয়াইক্যং মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি স্থানে প্রতীকী প্রতিবাদ হিসেবে কলাগাছ রোপণও করা হয়। অন্যদিকে, মোহাম্মদ আবদুল্লাহর ছোট ভাই ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল রহমান জিহাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। সবাইকে ধৈর্য ধরে দলের প্রতি আনুগত্য বজায় রাখতে হবে।###
মন্তব্য করুন