ABN BANGLA TV
২৭ জুলাই ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে জোয়ারের পানিতে প্লাবিত প্রায় অর্ধলাখ বাসিন্দার।

টেকনাফে জোয়ারের পানিতে প্লাবিত প্রায় অর্ধলাখ বাসিন্দার।

 

শামসুল আলম শারেক , টেকনাফ (কক্সবাজার)।

 

নিম্নচাপের কারণে কয়েক দিন ধরে উত্তাল ছিল সাগর। এর মধ্যেই অমাবস্যার প্রভাবে জোয়ারের উচ্চতা বেড়েছে ১ থেকে ৩ ফুট পর্যন্ত। এতে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপের বিভিন্ন অংশে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে। প্লাবিত হয়েছে উপকূলীয় কৃষিজমি ও দুই শতাধিক পরিবার। পানি বাড়ার কারণে শঙ্কার মধ্যে দিন কাটছে সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপের প্রায়
অর্ধলাখ বাসিন্দার।

ঘরবাড়ি প্লাবিত হওয়ার বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, জোয়ারের তোড়ে সেন্ট মার্টিনের বিভিন্ন স্থানে সমুদ্রসৈকতের বালিয়াড়ি ধসে পড়ছে। লোকালয়েও পানি ঢুকে পড়েছে। একইভাবে শাহপরীর দ্বীপেও বেড়িবাঁধ উপচে লোকালয় ও কৃষিজমিতে পানি ঢুকে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, গত দুই দিন ধরে অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানির উচ্চতা বেড়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘অনেক স্থানে বালিয়াড়ি ধসে পড়েছে। সীমানা নির্ধারণে দেওয়া প্রাচীর বিলীন হয়েছে। দ্বীপের চারদিকে যেভাবে ভাঙছে, জিও ব্যাগ বা ব্লক ফেলার ব্যবস্থা করা না হলে সেন্ট মার্টিন দ্বীপই এক সময় হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।’

শাহপরীর দ্বীপের বাসিন্দারা জানান, গত দুইদিন ধরে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে পড়ছে। এতে নিচু এলাকার অনেক বাড়িঘর প্লাবিত হয়েছে। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে ৭ নম্বর, ৮ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। দ্বীপটির তিন পাশে বঙ্গোপসাগর ও একপাশে নাফ নদী। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দ্বীপের ঘোলারচর (ঘোলাপাড়া), পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, ডাঙ্গরপাড়া, মিস্ত্রিপাড়া, বাজারপাড়া ও জালিয়াপাড়া এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।####

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০