ABN BANGLA TV
১১ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফের হ্নীলায় শিশু আফসি হত্যার রায় দ্রুত কার্যকর ও সর্বোচ্চ মৃত্যু দন্ড চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত।

টেকনাফের হ্নীলায় শিশু আফসি হত্যার রায় দ্রুত কার্যকর ও সর্বোচ্চ মৃত্যু দন্ড চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত।

 

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।

 

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় ৪ বছরের শিশু আফসি মনিকে এক জোড়া কানের দুলের জন্য ২৪ ঘন্টা বাড়িতে অবরুদ্ধ রেখে অমানুষিক নির্যাতনের মৃত্যু নিশ্চিত করে পুকুরের পানিতে ফেলে দেয় ঘাতকরা। গত ৪ অক্টোবর হ্নীলা পূর্বপানখালীস্থ জৈনক সৌদি প্রবাসী ফরিদের বাড়ীতে শিশু আফসি কে অপহরণ পূর্বক ২৪ ঘন্টা অবরুদ্ধ রেখে নৃশংস ভাবে হত্যাকরেছে ঘাতকরা।
এব্যাপারে ১১ অক্টোবর বিকালে হ্নীলা বাসস্টেশন চত্বরে সায়েম সিকদারের পরিচালনায় এই মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

এই ঘটনায় ফরিদের স্ত্রী জাবেদা খাতুন,তার ছেলে ফয়েজ,আব্দুল আজিজ,মুহাম্মদ ইয়াকুব,উমর,সায়েমও আরফাত জড়িত ছিল। পুলিশ তাদের কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেছেন আফসির মত আর কোন মায়ের বুক যাতে খালি না হয় এব্যাপারে আইনের ফাঁক ফোকর দিয়ে  বয়সের গড়মিল দেখিয়ে অপরাধীরা যাতে পার পেতে নাপারে সেই দিকে খেয়াল রেখে প্রশাসন কে ঐ মামলায় আইন প্রয়োগ করার জন্য জোর দাবী জানান।
এছাড়া ও বক্তারা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুছ ও আইন মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ঠ সবাই কে ১৮ বছর বয়সের নিচের অপরাধীদের সংঘটিত অপরাধের ধারাটি সংশোধন করে অপরাধীই অপরাধী আইন সবার জন্য সমান প্রয়োগ করে সকল অপরাধী কে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জোরদাবী জানিয়েছেন। এসময়
মানববন্ধনে বক্তব্য রাখেন  সাবেক মেম্বার আলী আহদ,বিএনপি নেতা আবছার কামাল নোবেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি  বাহাদুর শাহ তপু,এ্যাড: রশিদুল আলম চৌধুরী, বাজার ইজারাদার ও ব্যবসায়ীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুবকর আল মাসুদ,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক  আব্বাস আলী,আলমগীর সালাম পুলক ও শহীদা আফসি মনির হতভাগা পিতা ইন্জিনিয়ার মামুনুররশিদ প্রমূখ।###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০