ABN BANGLA TV
২৬ জুলাই ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফের রঙ্গিখালী মাদরাসা থেকে রহস্যজনকভাবে ল্যাপটপ চুরি!

টেকনাফের রঙ্গিখালী মাদরাসা থেকে রহস্যজনকভাবে ল্যাপটপ চুরি!

শামসুল আলম শারেক টেকনাফ::( কক্সবাজার)।

 

টেকনাফের হ্নীলা রঙ্গিখালী মাদরাসায় ৩টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।
২৬ জুলাই গেইট এবং দরজার তালা না ভেঙ্গে কৌশলে ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে বলে মাদরাসা সুত্রে জানাগেছে।
জানাযায়, ২৬জুলাই (শনিবার) মাদরাসার ২য় তলাস্থ আইসিটি রোম থেকে ৩টি ল্যাপটপ চুরি হওয়ার ঘটনা ঘটে। এর আগে রমজান মাসেও ৩টি ল্যাপটপ চুরির হয়েছিল বলে মাদরাসা সুত্র জানায়।
এদিকে ল্যাপটপ চুরির ঘটনায় অনেকে হতবাক হলেও স্থানীয়দের মাঝে এক ধরণের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাদরাসার প্রধান ভবনস্থ ২য় তলায় আইসিটি রোমে ল্যাপটপ গুলি সংরক্ষিত ছিল।
২৬ জুলাই (শনিবার) ৩টি ল্যাপটপ চুরি হলেও ভবনের প্রধান গেইট এবং ২য় তলাস্থ আইসিটি বিভাগের গেইটের তালা ঠিকই অক্ষত ছিল। এছাড়া আইসিটি রোমের তালাও অক্ষত ছিল বলে মাদরাসার নাইট গার্ড নুরুল আলম দাবী করেন।
প্রধান এবং সেকেন্ড গেইটের তালা না ভেঙ্গে কিভাবে আইসিটি রোমে চুরির ঘটনা ঘটলো তা নিয়ে অনেককে ভাবিয়ে তুলছেন। এর আগে গেল রমজান মাসেও একই কায়দায় ৩টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছিল। দুই দফায় ৬টি ল্যাপটপ চুরির ঘটনায় অভিভাবক স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দ্রুত সময়ে ল্যাপটপ উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে মাদরাসার চারিদিকে সুরক্ষিত বাউন্ডারী প্রতি তলায় মজবুত গেইট ও নৈশ প্রহরী থাকার পরও আইসিটি রোম থেকে রহস্যজনকভাবে ল্যাপটপ চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসী এবং সচেতন মহলের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এতবড় একটি চুরির ঘটনার পর মাদরাসার কর্তা ব্যাক্তি তথা ভারপ্রাপ্তের দায়িত্বে থাকা অধ্যক্ষ পরিদর্শনে না আসায় স্থানীয় জনপ্রতিনিধি এবং অভিভাবকদের মাঝে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া করতে দেখা গেছে। অভিভাবকদের বরাত দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি বলেন,উনি কেন আসবেন? উনিতো গত ৬মাসে ১৫দিনও মাদরাসায় আসেননি। কিন্তু না এসেও কারণে অকারণে দস্তখত ঠিকই করেছেন। তদারকির অভাবে মাদরাসাটি দিন দিন ধ্বংসের খাদে পড়েছেন বলে জনপ্রতিনিধি এবং সচেতন অভিভাবকরা জানিয়েছেন।
মাদরসার দপ্তরী মুহাম্মদ ইউসুফ জানান,প্রধাব ভবনের গেইট ও দ্বিতীয় তলাস্থ আইসিটি বিভাগের গেইটের কোন ধরণের তালা না ভেঙ্গে ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এছাড়া আইসিটি রোমের তালাও অক্ষত আছে। তবে ভেতরের নাট খুলে কৌশলে ঢুকে ল্যাপটপ চুরির ঘটনাটি ঘটেছে বলে তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে ভারপ্রাপ্তের দায়িত্বে থাকা অধ্যক্ষ রফিকুল ইসলামের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়। তাঁর ব্যবহ্রত মোবাইলে রিং হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদরাসার গভর্ণিং বডির সভাপতি ও হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী ভারপ্রাপ্ত অধ্যক্ষের উদ্ধৃতি দিয়ে ল্যাপটপ চুরির ঘটনাটি সত্য বলে জানিয়েছেন। ল্যাপটপ চুরির ঘটনা খুবই দু:খজনক জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদী হয়ে আজ (২৭ জুলাই) টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করবেন বলে জানান। এছাড়া যে কোন মূল্যে তিনি মাদরাসা থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারের ব্যবস্থা নিবেন বলে জানান।###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০