ABN BANGLA TV
২৬ মার্চ ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“টাঙ্গাইলের সখিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন”।

টাঙ্গাইলের সখিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

মোঃ আঃ লতিফ মিয়া টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের সখিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার কোকিলার পাবড়ে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সখিপুর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ আল রনী। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো: মোশাররফ হোসেন খান গোর্খা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মনসুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহানা পারভীন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিম উদ্দিন মাস্টার, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ এনামুল হক, সাবেক সভাপতি ইকবাল গফুর সহ উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । পুষ্পস্তবক অর্পণ করার পর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

পরে উপজেলা মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। এরপর সখিপুর হল রুমে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, মোহাম্মদ খোরশেদ আলম মাস্টার, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান গোর্খা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল্লাহ মিয়া, সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদ ও প্রেসক্লাবের আহবায়ক মোঃ এনামুল হক। এদিকে কাদেরিয়া বাহিনীর হেডকোয়ার্টার মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রধান শিক্ষক কামরুল হাসান, অত্র স্কুলের শিক্ষকবৃন্দ,স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০