ABN BANGLA TV
১২ মে ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের সখিপুরে ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ জনতা

টাঙ্গাইলের সখিপুরে ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ জনতা।

 

মোঃ আঃ লতিফ মিয়া
টাঙ্গাইল জেলা প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুরে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেনের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।
আজ সোমবার(১২মে) দুপুর ১.৩০৯টার দিকে উপজেলার গড়বাড়ি বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়া হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন তাঁর কক্ষে তালা দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উত্তেজিত জনতা উপজেলার গড়বাড়ি বাজারে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা ওই বাজারে অবস্থিত কাকড়াজান ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে স্থানীয় বাসিন্দা আমির হামজা শিকদার, হাজী ওসমান গনি, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক তালুকদার, মোজাম্মেল হক বক্তব্য দেন।

৮এ সময় বক্তারা বলেন, চেয়ারম্যান দুলাল হোসেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দুটি হত্যা মামলার আসামি হয়েও নির্বিঘ্নে পরিষদের কার্যক্রম পরিচালনা করে ঘুরে বেড়াচ্ছে। এসময় উপস্থিত জনতা অবিলম্বে চেয়ারম্যানের কবিরুদ্ধে আইনি পদক্ষেপের জোর দাবি জানান। এ ইউনিয়নের জনগণের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার অনুরোধ করেন।মুঠোফোনে দুলাল হোসেন তার কক্ষে তালা প্রসঙ্গে এ প্রতিবেদকে জানায়, বিএনপির নেতাকর্মীরা প্রতিহিংসার বশবর্তী হয়ে এ কাজ করেছে। সাধারণ জনতা এ কাজ করেনি বলে তিনি দাবি করেন। এজ বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু বলেন, বিএনপির পক্ষ থেকে তালা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। শুনেছি স্থানীয় জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে হত্যা মামলার আসামি দুলাল হোসেনের কক্ষে তালা দিয়েছে। েতিনি আরও জানান, তার দল বিএনপির নেতাকর্মীরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপস্থিত উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেছে।

অপরদিকে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম মুক্তা পরিষদে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় সেবা বিঘ্নিত হচ্ছিল।পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে জেলা প্রশাসককে জানানো হলে, আজ উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদকে ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। স্থানীয় এক সেবা প্রত্যাশী কৃষককে লাথি দেওয়ার ঘটনার পর চেয়ারম্যান গা ঢাকা দেয়।

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভুঞা ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী পৃথক পৃথকক বক্তব্যে জানায়, ঘটনাটি শুনেছি। এ বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০