ABN BANGLA TV
৩০ মার্চ ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, পর্যাপ্ত মজুত রয়েছে’”।

জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, পর্যাপ্ত মজুত রয়েছে’।

নিউজ ডেস্ক:

দেশে জ্বালানি তেল সংকট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে এবং কৃষিখাতে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা জানান।

যুগ্মসচিব বলেন, সরকার ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে যাতে উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউএনওদের মাধ্যমে কৃষকদের জন্য ডিজেল সরবরাহ সর্বোচ্চ অগ্রাধিকার পায়। বিশেষ করে বোরো মৌসুমে কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তেল আমদানির বিষয়ে তিনি জানান, রাশিয়া থেকে দুই মাসের জন্য ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে।

এছাড়া ভারত থেকে ইতোমধ্যে ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে এবং দেশটির সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় আরও সরবরাহ অব্যাহত থাকবে। ইন্দোনেশিয়া থেকেও জ্বালানি তেল আসছে বলে জানান তিনি।

সরকার সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উৎস থেকে তেল আমদানির চেষ্টা করছে বলেও উল্লেখ করেন মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, হরমুজ প্রণালি ব্যবহার করে তেল আনার বিষয়েও ইরানের সঙ্গে আলোচনা হয়েছে। তবে সব জাহাজ বাংলাদেশের পতাকাবাহী না হওয়ায় পরিবহন ব্যবস্থায় কিছু চ্যালেঞ্জ থাকতে পারে।

বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে এই মুহূর্তে প্রায় ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া ৩০ মার্চ ও ৩ এপ্রিল মিলিয়ে আরও ৫৪ হাজার ৬০০ টন তেল আসার কথা রয়েছে। এপ্রিল মাসেই মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অতিরিক্ত ১ লাখ ৫৪ হাজার টন তেল আমদানি হবে।

তিনি আরও জানান, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সরকার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০