ABN BANGLA TV
১৮ এপ্রিল ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“জোট সমঝোতায় বাড়তি আসন পাচ্ছে এনসিপি, মনোনয়ন পাচ্ছেন মাহমুদা-মনিরা”।

জোট সমঝোতায় বাড়তি আসন পাচ্ছে এনসিপি, মনোনয়ন পাচ্ছেন মাহমুদা-মনিরা।

নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। জোটভিত্তিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অতিরিক্ত একটি আসন পেতে যাচ্ছে বলে জানা গেছে। দলটির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন দুই নারী নেত্রী—ডা. মাহমুদা আলম মিতু ও মনিরা শারমিন।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিনকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জোটের শরিক দলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, এরপর ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই হবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

জোটের আসন বণ্টন অনুযায়ী বিএনপি ও তাদের মিত্ররা পাচ্ছে ৩৬টি সংরক্ষিত নারী আসন, জামায়াতে ইসলামী ও তাদের জোট পাচ্ছে ১৩টি, আর একটি আসন বরাদ্দ রয়েছে স্বতন্ত্রদের জন্য। এই হিসাব অনুযায়ী, জোটে অংশগ্রহণকারী এনসিপি তাদের অর্জিত আসনের ভিত্তিতে একটি সংরক্ষিত নারী আসন পাওয়ার কথা। তবে জোটের ভেতর সমঝোতার মাধ্যমে তারা আরও একটি অতিরিক্ত আসনের দাবি তোলে, যা ইতিবাচকভাবে বিবেচনা করা হয়েছে।

সূত্রগুলো বলছে, জামায়াতের পক্ষ থেকে তাদের নির্ধারিত কোটার একটি আসন এনসিপিকে ছাড় দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। এর ফলে এনসিপি মোট দুটি সংরক্ষিত নারী আসনে প্রার্থী দেওয়ার সুযোগ পাচ্ছে।

তবে দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত জানিয়েছেন, প্রার্থী বাছাই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। মনোনয়ন ফরম সংগ্রহ, যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর এক নেতা জানিয়েছেন, জোটের সমঝোতার ভিত্তিতে এনসিপিকে একটি অতিরিক্ত আসন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জোটের অন্যান্য শরিকদের মধ্যেও আসন বণ্টন করা হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই এনসিপি তাদের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০