ABN BANGLA TV
৩০ জুলাই ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসক ফরিদা খানম বাঁশখালী উপজেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন।

জেলা প্রশাসক ফরিদা খানম বাঁশখালী উপজেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

গতকাল ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বাঁশখালী উপজেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন।
পরিদর্শনকালে উপজেলা পরিষদ কম্পাউন্ডে জেলা প্রশাসক মুক্ত মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ত্রাণ ভান্ডার, গাড়ির গ্যারেজ, ওয়াশ কর্ণার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত কক্ষ আধুনিকীকরণ ও সংস্কার কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এরপর উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ফরিদা খানম প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বাঁশখালি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের মাঝে বিদ্যমান টিম-ওয়ার্ক স্পিরিটের প্রশংসা করেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি ৪০টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ করেন। এছাড়াও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-বেঞ্চ, লো-বেঞ্চ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এরপর তিনি বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও জয়িতা কর্ণার উদ্বোধন করেন। একই দিন দুপুরে জেলা প্রশাসক বাঁশখালী থানায় চলমান সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সবশেষে “বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন” প্রকল্পের আওতায় বাঁশখালী পৌরসভায় পানি সরবরাহ লাইন, গৃহ সংযোগ, ওভারহেড ট্যাংক এবং পানি শাখার অফিস উদ্বোধন করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনা সভায় অংশ নেন, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তোমারই আগামী দিনের ভবিষ্যত। তোমাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। আগামীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে তোমরাও আমাদের এই চেয়ারে বসার যোগ্যতা অর্জন করো।
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ
জামশেদুল আলম, সহকারী কমিশনার ভূমি মোঃ জসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ শওকতুজ্জামান, একাডেমি সুপারভাইজার এয়ার মোহাম্মদ, নাপোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, রায়ছড়া প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিব কুমার দাশ, সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী, মাওলানা মোঃ ওসমান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০