ABN BANGLA TV
৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“জাল ভোটের সিল জব্দসহ গ্রেপ্তারের ঘটনায় পলাতক জামায়াত নেতা”।।ম

“জাল ভোটের সিল জব্দসহ গ্রেপ্তারের ঘটনায় পলাতক জামায়াত নেতা”।

 

নিউজ ডেস্ক:
৪ ফেব্রুয়ারি, ২০২৬।

লক্ষ্মীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জাল ভোটের উদ্দেশ্যে তৈরি করা ৬টি ভোটের সিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও স্থানীয় ব্যবসায়ী সোহেল রানারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই মনির হোসেন জানান, গ্রেপ্তার করা হয়েছে সোহেল রানারকে। অপর আসামি জামায়াত নেতা শরীফ পলাতক রয়েছেন। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, জামায়াত নেতা শরীফ জাল ভোটের জন্য সিল বানানোর নির্দেশ দেন। এরপর সোহেল সিলগুলো তৈরি করে তার দোকানে সংরক্ষণ করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার টুমচর ইউনিয়নের সোহেলের দোকান থেকে ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার এবং একটি মোবাইল জব্দ করে।

মামলার এজাহারে বলা হয়েছে, শরীফ গত ৩০ জানুয়ারি সোহেলের কাছে ৫টি নির্বাচনী সিল তৈরি করার অর্ডার দেন এবং বিষয়টি হোয়াটসঅ্যাপে ভয়েস ম্যাসেজের মাধ্যমে প্রেরণ করেন। অভিযোগে উল্লেখ আছে, নির্বাচনে প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে অবৈধভাবে সিল প্রস্তুত করা হয়েছে।

জাল ভোটের এই ঘটনায় স্থানীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, জামায়াত পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও জালিয়াতি প্রমাণ হয়েছে।

তিনি সরকারের, নির্বাচন কমিশনের ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।

অন্যদিকে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি রেজাউল করিম জানান, আটক সোহেল জামায়াতের কেউ নন। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে আহ্বান জানান।

জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, সিল তৈরির ঘটনায় শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং শিগগিরই প্রেস রিলিজ প্রকাশ করা হবে।

সদর মডেল থানার এসআই মনির হোসেন আরও জানান, আসামি সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে। এখনও রিমান্ড আবেদন করা হয়নি। অপর আসামি পলাতক, তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্তে যাচাই করা হচ্ছে।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক পরিবেশে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভোটের সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর দৃষ্টি বাড়ানোর আহ্বান জানানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০