
বান্দরবানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) আছর পরে কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইট থেকে শুরু হওয়া মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনফুল এলাকায় মিলিত হয়।
জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ সমাবেশে বলেন, জাতীয় ঐক্যমত কমিশন কতৃক সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে রচিত ও স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তিতে বাস্তবায়ন করে নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে হবে।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়াল সমাবেশ সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন মিডিয়া ও যুব বিভাগের সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা শিবিরের সভাপতি শামসুদ্দিন তিবরিজ, পৌর আমীর মাও: হারুনুর রশিদ এবং সদর উপজেলা আমীর এড. মো: সোলাইমান।
সমাবেশে জেলা জামায়াতের অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, রোয়াংছড়ি উপজেলা জামায়াতের সভাপতি এড. মুহাম্মদ শাহাদাত হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি এড. শাহনেয়াজ চৌধুরী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমরানুল হক এবং ইসলামী ছাত্রশিবির জেলা সেক্রেটারি মুহাম্মদ মোস্তাক আহমেদসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন