ABN BANGLA TV
২৭ নভেম্বর ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে বাঁশখালীতে অনুষ্ঠিত হলো “জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫”।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে বাঁশখালীতে অনুষ্ঠিত হলো “জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫”।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ‘প্রাণিসম্পদ প্রদর্শনী’ বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পশু পাখি প্রদর্শনী শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শাহাজাদা মোহাম্মদ জুলকারনাইন শাওন এর সঞ্চালনায় এতে অতিথি ছিলেন, বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হাওলাদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা এনামুল করিম, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন, , বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বাঁশখালী ডেইরি এসোসিয়েশনের সেক্রেটারি মোঃ হোসাইন, ভ্যাট এক্সিকিউটিভ সভাপতি আবুল কাশেম প্রমূখ।
সভায় সৌখিন পশু পাখি পালনকারি এবং ডেইরি মালিকদের প্রদর্শনীর উপর পুরস্কার প্রদান করা হয়। এতে পুরস্কার প্রাপ্তরা হলেন নারগিস আক্তার, লক্ষী দে, আব্দুল লতিফ, মোঃ ইউসুফ, মোঃ আব্দুল আজিজ সহ অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০