ABN BANGLA TV
৩ মে ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: লামায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত”।

জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: লামায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত।

মুহাম্মাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ পালিত হয়েছে। রোববার (৩ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা তথ্য অফিসের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই সভায় উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।লামা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাশেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: মঈন উদ্দিন। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লামা প্রেসক্লাবের সভাপতি জনাব প্রিয়দর্শী বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান কামালআর ও বক্তব্য রাখেন কামরুজ্জামানসাধারণ সম্পাদক প্রেসক্লাব ।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: মঈন উদ্দিন বলেন, “জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম সরকারের প্রধান সহযোগী হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র উঠে আসে, যা প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক।”প্রধান আলোচক প্রিয়দর্শী বড়ুয়া বলেন, “গণমাধ্যম ও সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করে। মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ থাকলে সুশাসন সুসংহত হয়।”অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল যুগে গণমাধ্যমের চ্যালেঞ্জ ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০