ABN BANGLA TV
১ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“চীন সরকারের আমন্ত্রণে ১৫ সদস্যের প্রতিনিধি দলের চীন সফর, নেতৃত্বে ড. মোহাম্মদ জকরিয়া”।

চীন সরকারের আমন্ত্রণে ১৫ সদস্যের প্রতিনিধি দলের চীন সফর, নেতৃত্বে ড. মোহাম্মদ জকরিয়া।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

চীন সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়ার নেতৃত্বে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সরকারি সফরে চীনের উদ্দেশ্যে রওনা হবেন।

সফর উপলক্ষে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের উদ্যোগে রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় প্রতিনিধি দলের সম্মানে একটি Pre-Departure Dinner আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন কার্যক্রম, এনজিও খাতের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সোমবার (১ জুন) সন্ধ্যায় এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া। তিনি জানান, প্রতিনিধি দলের সদস্যরা মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন।

প্রতিনিধি দলে বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। সফরকালে তারা চীনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সামাজিক কল্যাণমূলক কার্যক্রম, বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রম এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পরিদর্শন ও মতবিনিময়ে অংশ নেবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০