ABN BANGLA TV
২৪ এপ্রিল ২০২৬, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“চাল, ডিম ও পেঁয়াজের বাজারে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-সবজির দাম”।

চাল, ডিম ও পেঁয়াজের বাজারে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-সবজির দাম।

নিউজ ডেস্ক:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে চাল, চিনি, ডিম ও পেঁয়াজের দাম বেড়েছে। তবে আগে বেশি দামে বিক্রি হওয়ায় সোনালি মুরগি ও মৌসুমি কিছু সবজির দর এখন কিছুটা কমেছে। এতে সীমিত আয়ের ক্রেতারা বাড়তি চাপে পড়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের কারণে আগে থেকেই পরিবহন খরচ বাড়ছিল। এর মধ্যে নতুন করে তেলের দাম বাড়ায় পণ্যের দামে প্রভাব পড়েছে।

খুচরা বাজারে এখনো বোতলজাত ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। ফলে অনেকেই বাধ্য হয়ে খোলা তেল কিনছেন, যা তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, সরকার ডিজেলের ভাড়া সামান্য বাড়ালেও পণ্যবাহী ট্রাকের ভাড়া বাস্তবে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এতে করে সরবরাহ ব্যয় বেড়ে পণ্যের দামও বাড়ছে।

গত এক সপ্তাহে মাঝারি মানের চাল—যেমন বিআর-২৮ ও পায়জাম—প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। বর্তমানে এসব চাল ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৫৩ থেকে ৬০ টাকা। মোটা চাল (স্বর্ণা ও চায়না ইরি) ও সরু চাল (মিনিকেট)-এর দামও কোথাও কোথাও ১-২ টাকা বেশি। মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকা এবং সরু চাল ৭০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

এক বিক্রেতা জানান, বাজারে নতুন আমন চাল রয়েছে, পাশাপাশি ভারত থেকেও আমদানি হচ্ছে এবং বোরো ধান কাটাও শুরু হয়েছে। এ অবস্থায় চালের দাম বাড়ার কথা না থাকলেও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে দাম বাড়ছে।

চিনির দাম কেজিতে বেড়েছে প্রায় ৫ টাকা। খোলা চিনি এখন ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১০০ থেকে ১০৫ টাকা। প্যাকেট চিনি বিক্রি হচ্ছে প্রায় ১১০ টাকায়।

পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। এক সপ্তাহ আগে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে পাওয়া গেলেও এখন প্রতি কেজি ৩৫ থেকে ৪৫ টাকা।

ডিমের বাজারেও অস্থিরতা রয়েছে। আগে প্রতি ডজন ডিম ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে ১৩০ থেকে ১৪০ টাকা হয়েছে। কিছু এলাকায় হালি ডিম ৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা ডজনপ্রতি প্রায় ১৫০ টাকার সমান।

অন্যদিকে, মুরগির দাম কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজিতে এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগে সোনালি মুরগির দাম ছিল ৩৮০ থেকে ৪১০ টাকা, যা এর আগে আরও বেশি ছিল।

সবজির বাজারে স্বস্তি ফিরেছে কিছুটা। বেশিরভাগ সবজি এখন ৫০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। করলা, বেগুন, পটোল, ঢ্যাঁড়স ও বরবটির দাম কমেছে। তবে চিচিঙ্গা, সজনে ডাটা, কাকরোল ও ধুন্দলের দাম তুলনামূলক বেশি।

এক সবজি বিক্রেতা জানান, বাজারে সরবরাহ বেশি থাকায় সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০