ABN BANGLA TV
১০ আগস্ট ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাকরি পুনর্বহালের দাবিতে পটিয়ায় সকল ব্যাংকিং কার্যক্রম অবরুদ্ধ, চলছে উত্তেজনা।

চাকরি পুনর্বহালের দাবিতে পটিয়ায় সকল ব্যাংকিং কার্যক্রম অবরুদ্ধ, চলছে উত্তেজনা।

 

শহিদুল ইসলাম পটিয়া

বিনা নোটিশে চট্টগ্রামের পটিয়ার প্রায় ৭০০০ কর্মকর্তা-কর্মচারীকে চাকুরিচ্যুত করায় ব্যাংক অবরোধ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে এ ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে। ফাস্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালি ব্যাংক, পুর্বালীসহ প্রায় ৪৫ ব্যাংকের শাখা- উপ শাখায় লেনদেন সম্পুর্ন বন্ধ রয়েছে। চাকুরি হারানো কর্মকর্তা-কর্মচারীদের এ আন্দোলনে যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মচারী। সকাল থেকে পটিয়ায় ঘুরে ঘুরে বিক্ষোভ মিছিল ও প্রতিটি ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে অবরুদ্ধ করে রাখে। পটিয় থানার মোড়স্থ ন্যাশনাল ব্যাংকের শাখা চালু করার চেষ্টা করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলাম, পটিয়া থানার ওসি মো: নুরুজ্জামান ঘটনাস্থলে পৌছে আন্দোলনরতদের শান্ত করার চেষ্টা করেন। ব্যাংকারদের একটাই দাবি চাকুরি ফিরিয়ে দিতে হবে।

জানা গেছে, এস আলম গ্রুপের একাধিক ব্যাংক রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তন হলে এস আলম গ্রুপের ব্যাংকের প্রায় ৭০০০ কর্মকর্তা-কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়। এর প্রতিবাদে রবিবার সকালে পটিয়ার সকল ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে অবরুদ্ধ করে রাখে। ফলে সকাল থেকেই সকল ব্যাংকের লেনদেন বন্ধ থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে উত্তেজনা।

ব্যাংকারদের সঙ্গে আন্দোলনে রয়েছেন ইসলামী ফন্টের পটিয়ার সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এয়ার মোহাম্মদ পেয়ারু, গণঅধিকার পরিষদের চট্টগ্রাম জেলার সভাপতি ডা: এমদাদুল হক, কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম, ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপনসহ বিভিন্ন দলের নেকাকর্মী।

চাকুরি পুনঃবহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং
আজ বিকেল ৪টা পর্যন্ত পটিয়ার সকল ব্যাংক লেনদেন বন্ধ রাখার ঘোষনা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০