ABN BANGLA TV
১৪ ডিসেম্বর ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদপুর জেলা বিএনপি কর্তৃক প্রকাশিত শাহরাস্তি পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল।

চাঁদপুর জেলা বিএনপি কর্তৃক প্রকাশিত শাহরাস্তি পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল।

 

জসিম উদ্দিনঃ

 

চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি মনোনীত প্রার্থী মমিনুল হককে নিজ দলের নেতাকর্মীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এসময় নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে শাহরাস্তি পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আল্টিমেটাম দেওয়া হয়। সম্প্রতি শাহরাস্তি পৌরসভা বিএনপির নবগঠিত কমিটি ঘোষণার পর থেকেই দলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। ওই কমিটিকে কেন্দ্র করেই বিএনপির (চাঁদপুর-৫) মনোনীত প্রার্থী মমিনুল হক নেতাকর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েন।

সমাবেশে বক্তব্য দেন সদ্য সাবেক পৌর বিএনপির সভাপতি আবুল খায়র সিএ। তিনি অভিযোগ করেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর ও পরিবারতন্ত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি অবিলম্বে নবগঠিত কমিটি বাতিলের দাবি জানান।

সদ্য সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী কমিটি গঠনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সিদ্ধান্ত দলীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে।

সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল। তিনি বলেন, ‘বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি, অথচ কার স্বার্থে এই মুহূর্তে এ ধরনের কমিটি গঠন করা হলো—তা প্রশ্নবিদ্ধ। তিনি দাবি করেন, কমিটিতে একাধিক আওয়ামী লীগপন্থী ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি মনোনীত প্রার্থীকে উদ্দেশ করে বলেন, আপনার কারণে যদি দলের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তাহলে আমরা কাউকেই ছাড় দেব না।’

সমাবেশ থেকে শাহরাস্তি পৌরসভা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০