ABN BANGLA TV
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চন্দনাইশে সেনাবাহিনীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চন্দনাইশে সেনাবাহিনীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

চন্দনাইশ প্রতিনিধি

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মাঠ পর্যায়ে পূজা মন্ডপ সমূহের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন ১০ আর্টিলারি ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জি।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় চন্দনাইশ উপজেলার পৌরসভাস্থ গাছবাড়ীয়া সার্বজনীন হরি মন্দির পরিদর্শন শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন পূজা মণ্ডপে সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

মনবিনিময় সভায় গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরের ডা. মিলন ধরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জি। তিনি বাংলাদেশ সেনাবাহিনীসহ আইন শৃংখলা রক্ষাকারী সকল বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় একটি সুন্দর, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গা পূজা উদযাপনের আশ্বাস দেন।পরিশেষে সনাতন ধর্মালম্বী সবাইকে তিনি শারদীয় শুভেচ্ছা জানান।

এ সময় ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ফজলে রাব্বি, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাজিব হোসেন, চন্দনাইশ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়সহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশনঃ চন্দনাইশে পূজা মন্ডপ পরিদর্শন ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন ১০ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান (এএফডব্লিউসি, পিএসসি, জি)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০